ঢাজা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি পুকুরে ছাত্রদল নেতার মাটি বাণিজ্য, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জয়পুরহাটের কালাইয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাটি বিক্রি করার দায়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ মার্চ) সকালে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা এই জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের কথা বলে মাটি উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, খননের নামে কাটা মাটি ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব যারই হোক না কেন, সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রি করা সম্পূর্ণ বেআইনি এবং জনস্বার্থবিরোধী। পুকুরের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত মাটি অপসারণে আশপাশের জমি ও জীববৈচিত্র্যেরও ক্ষতি হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান, সরকারি পুকুরে অবৈধভাবে মাটিকাটা ও বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর না ঘটে।
তিনি আরো জানান, সরকারি সম্পদ রক্ষা ও জনস্বার্থ সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

সরকারি পুকুরে ছাত্রদল নেতার মাটি বাণিজ্য, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সপ্রকাশিত হয়েছে: ১০:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬