ঢাজা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ শহীদ মিনারে সংগঠনটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, আপ্যায়ন সম্পাদক সাফায়েদ মোরশেদ, সদস্য রিয়াজ উদ্দিন,রতন বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়। দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

দুই মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)

সপ্রকাশিত হয়েছে: ০৫:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬