ঢাজা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু: কোনো শিশুই বাদ যাবে না—স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত

রোববার গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক ও মারাত্মক রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এর জটিলতা অনেক বেশি দেখা যায়। তবে সময়মতো টিকা গ্রহণ করলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।” তিনি জানান, যেসব এলাকায় ইতোমধ্যে হামের প্রকোপ বেশি, সেখানে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারাদেশে এই কর্মসূচি সম্প্রসারিত হবে।

তিনি আরও জোর দিয়ে বলেন, “এই কর্মসূচির আওতায় কোনো শিশুকে বাদ দেওয়া হবে না।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমান পরিস্থিতিতে হামের সংক্রমণ বিবেচনায় দ্রুত নিয়ন্ত্রণে আনতেই ধাপে ধাপে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, ইউনিসেফ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইমানুয়েল এব্রিওক্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়ালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু: কোনো শিশুই বাদ যাবে না—স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সপ্রকাশিত হয়েছে: ০৪:১২:০২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬