ঢাজা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার নিবন্ধনে এসএসসি সনদ সংযুক্তি বাধ্যতামূলক করল ইসি

ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ বাধ্যতামূলকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। দেশের সকল উপজেলা ও থানা নির্বাচন রেজিস্ট্রেশন অফিসারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নিবন্ধন-পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের ক্ষেত্রে বিশেষ করে জন্ম তারিখ যাচাই করতে এসএসসি ও সমমানের সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নিবন্ধন ফরম, জন্ম সনদসহ অন্যান্য কাগজপত্রের সঙ্গে এসব সনদ যাচাইয়ের প্রয়োজন পড়ে।

তবে সম্প্রতি দেখা যাচ্ছে, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তদূর্ধ্ব হলেও অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস থেকে এসএসসি বা সমমানের সনদ ডাটাবেজে সংযুক্ত করা হচ্ছে না। ফলে তথ্য সংশোধনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে জটিলতা সৃষ্টি হচ্ছে।

এতে আরও বলা হয়, কিছু ক্ষেত্রে প্রমাণপত্র থাকলেও আবেদনকারী নিজেই শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অস্বীকার করেন। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আবেদনকারীর মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যা নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এ পরিস্থিতিতে নির্দেশনায় বলা হয়েছে, নিবন্ধিত ব্যক্তি মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হলে নিবন্ধনের সময়ই তার এসএসসি বা সমমানের সনদ (জন্ম তারিখসহ) অবশ্যই ডাটাবেজে সংযুক্ত করতে হবে।

এছাড়া কেউ যদি উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল বা পিএইচডি ডিগ্রিধারী হন, তাহলেও তার এসএসসি বা সমমানের সনদ বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। একই সঙ্গে এসব সনদসহ সংশ্লিষ্ট কাগজপত্রের হার্ড কপি সংশ্লিষ্ট অফিসে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা নির্বাচন অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে বিষয়টি মনিটর করার কথাও বলা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

ভোটার নিবন্ধনে এসএসসি সনদ সংযুক্তি বাধ্যতামূলক করল ইসি

সপ্রকাশিত হয়েছে: ০২:৪৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬