• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
শ্রমিকদের দাবি আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি ধর্মীয় আবেগ নয়, জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি-মীর নেওয়াজ আলী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, আসছে সমন্বিত অনলাইন ব্যবস্থা দেশকে এগিয়ে নিতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী সাংস্কৃতিক আগ্রাসন রুখতে নিজস্ব সংস্কৃতিতে তরুণদের উদ্বুদ্ধ হতে হবে: রিজভী দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার: চিফ হুইপ

জয়পুরহাটে দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

নিজস্ব প্রতিনিধি (জয়পুরহাট) / ৩২ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি (জয়পুরহাট):

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে এসব শাড়ি বিতরণ করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ, পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হৃষিকেশ সরকার এবং সাধারণ সম্পাদক স্বপন তালুকদার।

সংশ্লিষ্টরা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে। ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category