• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে নিতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৪৮ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সমর্থন রয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিবিড়ভাবে তদারকি করা হবে।

ক্রীড়া উন্নয়নে সমাজের বিভিন্ন স্তরের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড. জুবাইদা রহমানের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন।

ক্রীড়া কূটনীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে এবং ক্রীড়া খাতের সীমাবদ্ধতা দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং গঠন করা হয়েছে। এর মাধ্যমে এশীয় ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো হবে।

ফুটবলের উন্নয়ন নিয়ে তিনি জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রয়োজন অনুযায়ী যোগ্য কোচ নিয়োগ দেবে এবং এ প্রক্রিয়ায় কোনো জটিলতা তৈরি হলে ক্রীড়া মন্ত্রণালয় সহায়তা করবে।

এছাড়া কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি আন্তর্জাতিক মানের ‘এক্সিলেন্স সেন্টার’ স্থাপনের জন্য জমি বরাদ্দের বিষয়ে দাপ্তরিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকতার উন্নয়নে বিএসজেএ’র উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, পেশাদার সাংবাদিকতা ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category