• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী গোপালগঞ্জ-ভাঙ্গাসহ কয়েকটি এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন জামায়াতের

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

একুশে সংবাদ ডেস্ক / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কলকাতা, দিল্লি ও ব্যাংককে বসে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, দেশের বাইরে বসে একটি চক্র নাশকতার পরিকল্পনা করছে এবং দেশে তাদের অনুসারীদের দিয়ে বোমাবাজি ও সহিংসতা চালাচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করলে আওয়ামী লীগের লোকজনই তাঁকে ‘ভারতের চর’ বলে আখ্যায়িত করেছিলেন। অথচ আজ সেই ভারতেই বসে একটি চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভীর অভিযোগ, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে। আর দেশে কিছু টোকাইকে ব্যবহার করে বোমাবাজি করানো হচ্ছে। পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়িতে বোমা-ককটেল হামলার ঘটনাও এর সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম হয়েছে। এরপর ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই পুরোনো ‘জমিদারি’ ফিরে পাওয়ার উদ্দেশ্যে বোমাবাজির মাধ্যমে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে। তবে মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দেওয়া এ জাতিকে বিদেশ থেকে উসকানি কিংবা বোমা হামলা চালিয়ে দমিয়ে রাখা যাবে না।

 

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন।

১৯৫৭ সালেই মওলানা ভাসানী উপলব্ধি করেছিলেন, পাকিস্তান রাষ্ট্র টিকবে না এবং এ দেশ একদিন স্বাধীন হবে। সে সময় তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির পরিস্থিতি এবং ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা মিছিলের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে মওলানা ভাসানীর ভূমিকা ছিল অনন্য।

তিনি বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ, রাজনৈতিক দর্শন ও সংগ্রামী জীবন তুলে ধরতে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং দলের প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category