• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী গোপালগঞ্জ-ভাঙ্গাসহ কয়েকটি এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন জামায়াতের

গোপালগঞ্জ-ভাঙ্গাসহ কয়েকটি এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন জামায়াতের

একুশে সংবাদ ডেস্ক / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাহী পরিষদের মূল্যায়ন জানান গোলাম পরওয়ার।

‘রাষ্ট্রের কোনো অভিভাবক আছে বলে মনে হচ্ছে না’—মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরের মহাসড়কসংলগ্ন কয়েকটি এলাকায় সরকারের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব এলাকায় রাষ্ট্রের কার্যকর উপস্থিতি ও সরকারের অভিভাবকত্ব আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৮ নভেম্বর) সকালে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নির্বাহী পরিষদের মূল্যায়ন তুলে ধরেন গোলাম পরওয়ার।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি স্থাপনা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না বলে মনে করে জামায়াতের নির্বাহী পরিষদ।

গোলাম পরওয়ার বলেন, ‘গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, পিরোজপুর—এই দিকের এসব মহাসড়কের পার্শ্ববর্তী এই ভূখণ্ডগুলো যে আমাদের রাষ্ট্রের একটা ভূখণ্ড, এখানে যে কোনো সরকার আছে, এর জন্য কোনো অভিভাবক আছে, এটা মনে হচ্ছে না।’

তিনি আরও বলেন, এসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। পরিস্থিতি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গভীর উদ্বেগের কথাও জানান তিনি।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তাঁর মতে, রাষ্ট্রপতির উচিত বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া।

ডিসেম্বরজুড়ে জামায়াতের কর্মসূচি

গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে দেশ পরিচালনার দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। তাঁর মতে, এ কারণেই দেশে বর্তমান সংকট তৈরি হয়েছে। চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি জামায়াতের নির্বাহী পরিষদও উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। পুলিশের ওপর হামলা হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পুলিশও অসহায় অবস্থায় পিছু হটে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

আগামী ডিসেম্বরজুড়ে জামায়াতের বিভিন্ন কর্মসূচি থাকবে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়া আগামী শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: জামায়াত

সরকারের দুর্বলতা, পরোক্ষ মদদ এবং প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জামায়াতের নির্বাহী পরিষদ।

বৈঠকের আলোচনার প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, গত রাতেও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা তাঁকে ফোন করে জানিয়েছেন, সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্যাডাররা বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে তাঁরা জামায়াতের সহযোগিতা চেয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশ প্রশাসন বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে। প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ ও সাংবিধানিক পদগুলোতে ফ্যাসিবাদের সহযোগীরা এখনো অবস্থান করছেন। তাঁরা নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। সরকারের মদদে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতের নির্বাহী পরিষদ মনে করে, সরকারকে এ ধরনের প্রচেষ্টা থেকে সরে আসতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

পোশাকশিল্পের আন্দোলনে উসকানির অভিযোগ

সাম্প্রতিক সময়ে তৈরি পোশাকশিল্পে শ্রমিক আন্দোলন ও সহিংসতার ঘটনাগুলো নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, গার্মেন্টস খাতে সাম্প্রতিক সহিংসতার পেছনে শুধু শ্রমিকদের দাবি-দাওয়া কাজ করছে না; এর পেছনে ফ্যাসিবাদের মদদদাতাদের উসকানিও রয়েছে।

দেশকে অস্থিতিশীল ও ধ্বংস করার উদ্দেশ্যে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি এসব ঘটনায় ইন্ধন জোগাচ্ছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category