• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

নাশকতার পরিকল্পনার অভিযোগে তুরাগে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক. / ৮৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— শিপন সেওজাল (৪৩), মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) এবং রায়হান আলী (২৪)। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের দুটি ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুটি ব্যানারসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ–এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। একই সঙ্গে তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলেও দাবি পুলিশের।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category