• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে বাড়ছে রোগীর চাপ ‘দারোগা জামাই’ -চ্যানেল আইতে  এ অভিষেক বচ্চন রানী জুটি : শাহরুখের ‘কিং’ ১৮ হাজার ডলার নেওয়ার সুযোগ : বিদেশ ভ্রমণে বছরে  বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে মধ্যপ্রাচ্যের ওমান : শামা ওবায়েদ মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অনন্য বাতিঘর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুকুরে মাছ ধরা ও ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে ক্ষেতলালে সংঘর্ষ, আহত ১৩ প্রতিষ্ঠার ১৩৬ বছরে বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারিকরণের জোরালো দাবি বাজিতপুর হাসপাতাল রোডের বেহাল দশা: ঝুঁকিতে রোগী ও সাধারণ মানুষ, দ্রুত সংস্কারের দাবি

রামিসা হত্যার দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের

একুশে সংবাদ ডেস্ক / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
চিকিৎসাধীন রামিসার বাবার সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ঢাকা, ২ জুন : রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন তিনি শুধু রামিসার জন্য নয়, দেশের প্রতিটি মেয়ের অভিভাবকের প্রতিনিধি হিসেবে ন্যায়বিচারের দাবিতে সংসদে কথা বলবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। দেশের মানুষ এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। প্রতিশ্রুতি অনুযায়ী বিচার সম্পন্ন হলে তা দেশের মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনবে।

জামায়াত আমিরের মতে, বিচার বিভাগ সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে ১৫ কর্মদিবসের মধ্যেই বিচারিক আদালতের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকরের জন্য উচ্চ আদালতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।

তিনি আত্মস্বীকৃত অপরাধীদের পক্ষে কোনো আইনজীবী আদালতে না দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক ফায়দা না তোলার অনুরোধ করেন। তিনি বলেন, এটি মানবিক মর্যাদা ও সামাজিক নিরাপত্তার প্রশ্ন।

বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, অযাচিত হস্তক্ষেপ এবং বিচারের নামে প্রহসনের কারণে সাধারণ মানুষের মধ্যে অনাস্থা সৃষ্টি হয়েছে। তিনি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আত্মস্বীকৃত ধর্ষণকারী ও হত্যাকারীদের বিচার বিলম্বিত হওয়া মানে অপরাধকে পরোক্ষভাবে প্রশ্রয় দেওয়া। তাই দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কর্নেল আবদুল বাতেনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category