• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Headline
কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান আইন উদ্দিন ভূঁইয়া, অভিনন্দনে ভাসছেন পতেঙ্গায় টিএনটির কোটি টাকার তার চুরি জরিত টিএনটির কর্মকর্তারা… আর্জেন্টিনাকে ‘পেশাদারিত্বের’ প্রশংসায় ভাসিয়ে বিপাকে ফিফা এবার লক্ষ্মীপুুরে ‘ইত্যাদি’ হৃদয়ের সিনেমায় জনপ্রিয় নুসরাত ফারিয়া, শুটিং আগস্টে ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল : সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী চলতি অর্থবছরে পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার সরারচর বলতে নয় প্রতি রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৭ জুন

একুশে সংবাদ ডেস্ক / ৭২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি । ফাইল ছবি

ঢাকা, ৮ জুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন এ তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ সংযোজনের নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

এর আগে, চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন।

তবে ডিবির দাখিল করা চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত ওই আবেদন গ্রহণ করে মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ডিবির দাখিল করা চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকি ৬ জন পলাতক বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category