• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে বিশ্বশান্তির কথা বলেছেন তারেক রহমান: রিজভী প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে জামায়াতের প্রশ্ন সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইউএনজিএর সাইডলাইনে একাধিক বৈঠক করেছেন-প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ জয়পুরহাটের কালাই সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫

বাংলা গানের কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদীকে শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা

একুশে সংবাদ ডেস্ক / ৩৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ঢাকা, নিজস্ব প্রতিবেদক :

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি ও বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে সৈয়দ আব্দুল হাদীর জীবন, কর্ম ও সংগীতাঙ্গনে তার অবদান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক হেলাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠস্বর ও শিল্পসত্তা বাংলা গানের এক অনন্য উচ্চতা তৈরি করেছে। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য তিনি একটি আদর্শ ও মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশের সংস্কৃতি অঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে সরকার কাজ করছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ সমগ্র বাঙালি সাংস্কৃতিক ধারাকে সমুন্নত রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সম্মাননা গ্রহণ করে আবেগঘন বক্তব্যে সৈয়দ আব্দুল হাদী বলেন, তিনি এই স্বীকৃতিতে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। তিনি সবাইকে দেশকে ভালোবাসার আহ্বান জানিয়ে বলেন, দেশের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ‘গীতসন্ধ্যা’-তে নতুন প্রজন্মের শিল্পীরা সৈয়দ আব্দুল হাদীর জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করে তাকে শ্রদ্ধা জানান। এ সময় তার বিখ্যাত গান ‘আছেন আমার মোক্তার’ এবং ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’ সমবেত কণ্ঠে পরিবেশিত হয়।

উল্লেখ্য, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বাংলা সংগীতকে সমৃদ্ধ করে আসছেন সৈয়দ আব্দুল হাদী। তার অনন্য কণ্ঠ, শিল্পনিষ্ঠা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে এ বিশেষ সম্মাননায় ভূষিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category