• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
জনগণ বিএনপিকে পাঁচ বছর সময় দিয়েছে, যারা সময় দিতে চায় না তাদের বিষয়ে সতর্ক থাকুন-প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর উদ্ভোধন অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী : সার্ককে কার্যকর করতে বহুমাত্রিক অ্যাকশন প্ল্যানের প্রস্তুতি নিচ্ছে সরকার জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : সাখাওয়াত হোসেন বাজিতপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি: নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন বাজিতপুর বাঁশ মহলের বড় ব্রিজ থেকে মাছের আড়ৎ পর্যন্ত তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ কিশোরগঞ্জবাসীর দাবি: ভৈরবে ইউ-টার্ন চাই, আর কোন যাত্রা বিরতি থাববে না : সরাসরি ঢাকা

জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : সাখাওয়াত হোসেন

স্বাস্থ্য অধিদপ্তর ডেস্ক. / ৭ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

দেশের প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বিকেলে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডায়ালাইসিস সেবা পেতে পারেন।

তিনি বলেন, আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যে বাজেট ব্যবস্থা দিয়েছেন, আমরা আশা করি প্রত্যেক জেলা-উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস ব্যবস্থা করতে সক্ষম হবো, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কম টাকায় ডায়ালাইসিস করাতে পারেন। ইতোমধ্যেই ১০ টি হাসপাতালে আমরা এজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, রাজবাড়ির জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা