• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের আবারও চালু ভোটার স্থানান্তর কার্যক্রম

টেকসই উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৪০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন করেছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘমেয়াদে ব্যাপক সুফল পাবে।

শুক্রবার গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তন-এ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতিতে সরকার দায়িত্ব গ্রহণ করলেও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে। সরকারের মূল লক্ষ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়ন করা। জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত সকল সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচির সুবিধা দল-মত নির্বিশেষে সকল যোগ্য নাগরিক পাবেন। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই।

ব্যারিস্টার ফারজানা শারমীন বলেন, একটি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন বরাদ্দ ও কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান দ্রুত উন্নত হবে। এজন্য প্রকল্প বাস্তবায়নে গুণগতমান নিশ্চিত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি গ্রহণযোগ্য নয়।

তিনি আগামী প্রজন্মকে মেধাবী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে। বিশেষ করে মাদকের ভয়াবহ প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সন্তানদের পরিবার ও রাষ্ট্রের সম্পদে পরিণত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. কামরুজ্জামান এবং মো. মেনহাজুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category