• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline
শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক : ৪৯ বছরে পা রাখছে বিএনপি মায়ের টাকা তুলতে ঘুষের শিকার, ১৭ বছরের শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’ শিল্পকলার কর্মকর্তা শামীম আকতারের দুর্নীতির পাহাড়: পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর মরিয়া চেষ্টা সুইস গেট বন্ধ করার জোরদাবী কৃষকদের নাম সংশোধন কোটি টাকার সম্পদের প্রশ্নে আফতাব উদ্দিন স্কুল: ‘বন্ধ নয়, দুর্নীতির শিকড় খুঁজে বের করতে হবে’ জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন’: গানে-কবিতায় মুখর শিক্ষার্থীরা জনপ্রিয় টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই,  পপি ‘আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে’ : সোহেল- রুবেল

খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে: ছাত্রশিবির সভাপতি

একুশে সংবাদ ডেস্ক / ৭১ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নূরুল ইসলামের বক্তব্য

ঢাকা: আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে জনগণ বিএনপিকেও দেশছাড়া করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রোববার (২১ জুন) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নূরুল ইসলাম বলেন, দীর্ঘদিন রাজপথে একসঙ্গে আন্দোলন করার পর ক্ষমতায় এসে বিএনপি যদি আওয়ামী লীগের মতো স্বৈরাচারী আচরণ ও খুনের রাজনীতির পথে হাঁটে, তাহলে জনগণ তা মেনে নেবে না।

তিনি অভিযোগ করেন, গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহর ওপর হামলা চালিয়ে হত্যার ঘটনা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

ছাত্রশিবির সভাপতি বলেন, সাইফুল্লাহ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ছাত্রসমাজ রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category