• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

তুরাগ নদীতে সাত নেতা-কর্মীর লাশ উদ্ধারের গুজব ভিত্তিহীন: পুলিশ সদর দপ্তর

একুশে সংবাদ ডেস্ক / ৩০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে—সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর ধারণা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাস্তবে তুরাগ নদীতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য বা অভিযোগও পাওয়া যায়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন তথ্য বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, গুজব ও অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ ইচ্ছাকৃতভাবে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category