• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা : ‘দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও’  আসিফ ১৫ মাস নিষিদ্ধ আমিরাতের  বোয়েসেলের মাধ্যমে বিনামূল্যে (জিরো কস্ট) ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভৈরব রেলস্টেশনে ৮৫ টাকার টিকিটে ১১০ টাকা! অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সবজি সংরক্ষণে নতুন দিগন্ত, জয়পুরহাটের কালাইয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন মায়ের খিদমতের উপকারিতা : ইহকাল-পরকাল যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে : ‘আল্লাহু আকবার’ নেপাল-তিব্বত দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস  ‘দেশি ফলের প্রাচুর্য’—ফিরেছে পাইন্যাগুলা, লটকন : চট্টগ্রামের বাজারে

বাংলাদেশে শুরু হচ্ছে ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’

একুশে সংবাদ ডেস্ক / ৭০ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সাত দিনব্যাপী ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার  যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর বিভিন্ন আয়োজনে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরা হবে। কর্মসূচির অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে ‘ফ্রিডম ২৫০’ কনসার্টে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড ‘মাউকা ব্রাস’-এর পরিবেশনা, ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমেরিকান ফেয়ার’ এবং সিলেটে ‘ফাউন্ডার্স মিউজিয়াম’ প্রদর্শনীর উদ্বোধন।

এ ছাড়া সপ্তাহজুড়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে বিভিন্ন সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব আয়োজনের মাধ্যমে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের মানুষের কাছে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category