• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এস এম সাজ্জাদ হোসেন,  / ৮০ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ৯ জুলাই এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা, পুরস্কার ও বৃক্ষ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটির শুরুতে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। রেলীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থিত সুশাসন চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষ রোপন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাহাফুজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ূন রশীদ। এছাড়াও উপস্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী রেখে যেতে হলে পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশ দূষণ রোধে একযোগে কাজ করতে হবে।”
আলোচনা সভা শেষে পরিবেশ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় ক্রেস্ট, সনদপত্র ও ফলদ-বনজ বৃক্ষ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র আয়োজনটি জেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক অনন্য সাড়া জাগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category