• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
পতেঙ্গায় টিএনটির কোটি টাকার তার চুরি জরিত টিএনটির কর্মকর্তারা… আর্জেন্টিনাকে ‘পেশাদারিত্বের’ প্রশংসায় ভাসিয়ে বিপাকে ফিফা এবার লক্ষ্মীপুুরে ‘ইত্যাদি’ হৃদয়ের সিনেমায় জনপ্রিয় নুসরাত ফারিয়া, শুটিং আগস্টে ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল : সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী চলতি অর্থবছরে পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার সরারচর বলতে নয় প্রতি রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা ভৈরব-ময়মনসিংহ রুটে কমিউটার ট্রেন: সময়ের যৌক্তিক দাবি

চীন সফরের অর্জন শূন্য, তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে কোনো প্রতিশ্রুতি মেলেনি: নাহিদ ইসলাম

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

রংপুর প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর চীন সফরের কোনো উল্লেখযোগ্য অর্জন নেই।

শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন। বিরোধীদলীয় নেতা সংসদে ধন্যবাদ জানিয়েছেন। এরপর হয়তো কিছু বলা উচিত নয়। কিন্তু বলতে বাধ্য হচ্ছি—চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য।”

তিনি আরও বলেন, “চীন সফরে আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাইনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি।”

সরকারের প্রতি সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে জাতীয় ঐক্য না থাকলে প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো দেশ থেকেই কার্যকর সহযোগিতা পাবেন না। তিনি অভিযোগ করেন, “গণঅভ্যুত্থান ও সংস্কারের সঙ্গে প্রতারণা করা হলে আন্তর্জাতিক সহযোগিতাও ব্যাহত হবে। ইতোমধ্যে আইএমএফ সরকারকে আর ঋণ দেবে না বলে জানিয়েছে। বিশ্বের অন্য দেশগুলোর সহযোগিতাও তখন পাওয়া কঠিন হবে।”

সমাবেশে এনসিপি ও ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category