• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে বাড়ছে রোগীর চাপ ‘দারোগা জামাই’ -চ্যানেল আইতে  এ অভিষেক বচ্চন রানী জুটি : শাহরুখের ‘কিং’ ১৮ হাজার ডলার নেওয়ার সুযোগ : বিদেশ ভ্রমণে বছরে  বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে মধ্যপ্রাচ্যের ওমান : শামা ওবায়েদ মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অনন্য বাতিঘর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুকুরে মাছ ধরা ও ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে ক্ষেতলালে সংঘর্ষ, আহত ১৩ প্রতিষ্ঠার ১৩৬ বছরে বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারিকরণের জোরালো দাবি বাজিতপুর হাসপাতাল রোডের বেহাল দশা: ঝুঁকিতে রোগী ও সাধারণ মানুষ, দ্রুত সংস্কারের দাবি

শাপলা চত্বরে ছাতার ভেতরে পাইপ বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

একুশে সংবাদ ডেস্ক / ৩৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা পাইপ বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে শাপলা চত্বর সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে পথচারীরা একটি সন্দেহজনক ছাতা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

প্রাথমিকভাবে স্থানীয়দের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, এটি পেট্রোল বোমা হতে পারে। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হন, এটি সাধারণ কোনো পেট্রোল বোমা নয়; বরং ছাতার ভেতরে অত্যন্ত কৌশলে স্থাপন করা একটি পাইপ বোমা।

পুলিশ সূত্র জানায়, ছাতাটি কেউ খোলার চেষ্টা করলেই বিস্ফোরণ ঘটার মতোভাবে বোমাটি প্রস্তুত করা হয়েছিল। ডিএমপির বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাটি নিষ্ক্রিয় করে। এতে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং কারা এ বোমা সেখানে রেখেছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে। দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category