• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান রোববার জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়: তথ্যমন্ত্রী টেকসই গণতন্ত্রে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় পরিচালক-প্রবাসী মতবিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার  প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত মীরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

সমাজসেবা অধিদপ্তরে ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি গত ৪ আগস্ট মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর আগারগাঁও এর সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।
আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর এক স্মারকলিপি প্রদান করেছেন ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি’র সাধারণ সদস্যবৃন্দ। সমিতির সার্বিক উন্নয়ন, অবৈধ দখলদার উচ্ছেদ এবং বর্তমান প্রশাসকের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে সমিতির সদস্যরা উল্লেখ করেন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিযুক্ত প্রশাসক ক্র্যাক প্লাটুনের দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম শহীদ আশফাকুস সামাদের কনিষ্ঠ ভ্রাতা আবু মোঃ ইশতিয়াক আজিজ দায়িত্ব গ্রহণের পর থেকে সমিতির সম্পদ রক্ষা, ফ্ল্যাট মালিকদের নিরাপত্তা বিধান এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দক্ষ পরিচালনায় সমিতির আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ রাখতে সমাজসেবা অধিদপ্তরের ৩ সদস্যের কমিটি সন্তোষজনক প্রতিবেদন দাখিল করেছে এবং ভূতাপেক্ষ অনুমোদন লাভ করেছে।
প্রশাসকের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, কতিপয় দুষ্কৃতকারী, অর্থ আত্মসাৎকারী, ফ্ল্যাট দখলদার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রত্যাখ্যাত অমুক্তিযোদ্ধা ও সন্ত্রাসী গোষ্ঠী প্রশাসক মহোদয়ের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। এসব স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান সাধারণ সদস্যরা।
নির্বাচন বিলম্ব হওয়ার প্রসঙ্গে স্মারকলিপিতে ব্যাখ্যা দিয়ে বলা হয়, পূর্বে কোনো বৈধ ভোটার তালিকা ছিল না। পরবর্তী সময়ে গঠিত তালিকাটি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপন্থী হওয়ায় অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বর্তমানে নতুন ও চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা সম্পন্ন হওয়ামাত্রই চলতি আগস্ট (২০২৬) মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে বলে প্রশাসক আশ্বস্ত করেছেন।
স্মারকলিপিতে মুক্তিকামী সদস্যরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোঃ ইশতিয়াক আজিজের মতো একজন সৎ, সাহসী ও মেধাবী ব্যক্তিত্বই সমিতির অনিয়ম-দুর্নীতি দূর করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষা করতে সক্ষম। সমিতির অসমাপ্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাঁকে স্ব পদে বহাল রাখার জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের সদয় হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ বেলায়েত হোসেন মোস্তাজি, ফয়জুর রহমান চৌধুরী, এস এম মকছেদ আলী, মোঃ ইয়াসমিন কবির, মোঃ হারুন চৌধুরী, মোঃ মোকলেছুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুস সাত্তারসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category