• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক

একুশে সংবাদ ডেস্ক / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ছবি কোলাজ

নিজস্ব প্রতিবেদক

নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে কর্মরত উপসচিব সুমনী আক্তারকে নাটোরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন জেলা প্রশাসকদের নিয়োগের মধ্য দিয়ে তিন জেলায় প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন জেলা প্রশাসকরা নিজ নিজ জেলার উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category