ঢাজা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠগড় বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তে ট্রাফিক পুলিশের অভিযান, কমেছে যানজট

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ডের কাঠগড় বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনের লক্ষ্যে ট্রাফিক পুলিশের বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বন্দর ট্রাফিক বিভাগের ডিসি কবির আহমেদের দিকনির্দেশনায় এবং এডিসি মাসুদ ও এসি সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পতেঙ্গা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এতে এলাকায় যান চলাচলে স্বাভাবিক গতি ফিরে আসে এবং পথচারীদের চলাচল সহজ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর ট্রাফিক ডিসি কবির আহমেদ, এডিসি মাসুদ, এসি সালাউদ্দিনসহ পতেঙ্গা থানার পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও যানজটের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান

জনপ্রিয় সংবাদ

পর্যায়ে বিনামূল্যে LSD টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন

কাঠগড় বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তে ট্রাফিক পুলিশের অভিযান, কমেছে যানজট

সপ্রকাশিত হয়েছে: ০৪:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬