ঢাজা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর গুরুতর অসুস্থ, ঢাকায় সিসিইউতে চিকিৎসাধীন

রংপুর প্রতিনিধি: 

রংপুরের প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আকস্মিক অসুস্থতার খবরে ঈদের আনন্দঘন পরিবেশেও রংপুরজুড়ে শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার পবিত্র ঈদের নামাজ আদায়ের পর বাসায় ফিরে হঠাৎ কর্ডিয়াক জটিলতায় আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে রংপুর কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে রাজধানী ঢাকায় স্থানান্তর করা হয়।

রবিবার সকালে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

মোঃ জাহাঙ্গীর রংপুরের ব্যবসা-বাণিজ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর প্রতিষ্ঠিত “রংপুর লার্জ ফার্মা”, “বেঙ্গল মার্ট”, “বৈশাখী রেস্টুরেন্ট” ও “বৈশাখী মিষ্টি মেলা” স্থানীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। এছাড়াও তিনি রংপুর চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত।

তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে। তাঁর পুত্র সুলতানুর আরেফিন অনুপ রংপুরসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পর্যায়ে বিনামূল্যে LSD টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন

রংপুরের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর গুরুতর অসুস্থ, ঢাকায় সিসিইউতে চিকিৎসাধীন

সপ্রকাশিত হয়েছে: ০১:২২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬