ঢাজা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নৌবাহিনী মেডিকেল কলেজের যাত্রা শুরু

ছবি : আইএসপিআর

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বন্দরটিলা এলাকায় বানৌজা ঈসা খান সংলগ্ন নবনির্মিত এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথি, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্টজন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের উপকূলীয় এলাকায় প্রতিষ্ঠিত এ আধুনিক মেডিকেল কলেজটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর নীতিমালা অনুসরণ করে ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উদ্বোধনের মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক শিক্ষার্থীর অংশগ্রহণে পাঁচ বছর মেয়াদি চিকিৎসা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এ কলেজ স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ সংযোজন হবে।

তিনি বলেন, দক্ষ ও নৈতিক চিকিৎসক তৈরির মাধ্যমে এটি সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

নৌবাহিনী প্রধান আরও জানান, প্রতিষ্ঠানটির লক্ষ্য এমন চিকিৎসক তৈরি করা, যারা সমাজের সব স্তরে কার্যকর চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে। পাশাপাশি দুর্যোগকালীন চিকিৎসা, সংক্রামক রোগ ব্যবস্থাপনা এবং গবেষণায় বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।

তিনি বলেন, এর মাধ্যমে স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জন এবং উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চলে দক্ষ জনবল গড়ে তোলা সম্ভব হবে।

মেডিকেল কলেজটিতে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত শ্রেণিকক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নৌবাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠান দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

চট্টগ্রামে নৌবাহিনী মেডিকেল কলেজের যাত্রা শুরু

সপ্রকাশিত হয়েছে: ০২:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬