• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের আবারও চালু ভোটার স্থানান্তর কার্যক্রম

দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম

মোঃ জুয়েল রানা মজুমদার, / ৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে সরকারি সার ডিলার হিসেবে নিয়োগের প্রস্তাবিত তালিকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সুমন রানার নাম থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক ও কৃষক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় কৃষকদের মাঝে সার সরবরাহ ও বিতরণের জন্য ডিলার নিয়োগের প্রক্রিয়ায় দেবিদ্বার উপজেলার একটি প্রস্তাবিত তালিকায় সুমন রানার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি অতীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে।

এদিকে, দেবিদ্বার উপজেলার মোহনপুর বাজারে সুমন রানার ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের কয়েকজনের অভিযোগ, ওই প্রতিষ্ঠানের মাধ্যমে নিম্নমানের কীটনাশক বিক্রি করা হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসলের উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

তবে নিম্নমানের কীটনাশক বিক্রির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পরীক্ষার প্রতিবেদন বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি সার ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর রাজনৈতিক সংশ্লিষ্টতা, ব্যবসায়িক সক্ষমতা, কৃষকদের স্বার্থ এবং পূর্ববর্তী ব্যবসায়িক কার্যক্রম যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category