• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

রাজু আহামেদ, / ৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুলের দাবি

গাজীপুর প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে মানহানির অভিযোগ করেছেন সাবেক বাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সরকার বাবুল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর টান কড্ডা ঋষিপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম সরকার বাবুল বলেন, গাজীপুর মহানগরীর মনিদাস ঋষিপাড়ায় তাঁর ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা দাবি করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে। তাঁর দাবি, ওই স্থানে আগে কোনো রাস্তা ছিল না এবং তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন—এমন অভিযোগও সঠিক নয়।

তিনি বলেন, সেখানে বসবাসকারী একটি পরিবার বিকল্প পথ ব্যবহার করে মূল সড়কে যাতায়াত করতে পারে। এরপরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

দীর্ঘ ১৭ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন দাবি করে বাবুল বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব প্রচারণা চালিয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ও বক্তব্য ছড়িয়ে পড়েছে। প্রকৃত ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category