• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

১৫ দিনে ১৫০০ গাড়ির হাইড্রোলিক হর্ন অপসারণ

অনলাইন ডেস্ক / ৬১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শব্দদূষণমুক্ত গাজীপুর গড়তে পরিবহন মালিকদের ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরকে শব্দদূষণমুক্ত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে আগামী ১৫ দিনের মধ্যে জেলার দেড় হাজার যানবাহন থেকে অবৈধ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা দিয়েছে জেলা পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে গণপরিবহন মালিক, চালক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়নাধীন ১৫ সপ্তাহব্যাপী ‘শব্দদূষণহীন গাজীপুর, শান্তিময় জীবন’ কর্মসূচির অংশ হিসেবে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বলেন, সড়কে অটোরিকশার আধিক্য, ফুটপাত দখল করে বাজার স্থাপন এবং সাধারণ মানুষের অসচেতনতার কারণে যানজটের পাশাপাশি অতিরিক্ত হর্ন বাজানোর প্রবণতা বাড়ছে। তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগকে ইতিবাচক ও দৃষ্টান্তমূলক হিসেবে উল্লেখ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় আগামী ১৫ দিনের মধ্যে নিজ নিজ উদ্যোগে জেলার প্রায় ১ হাজার ৫০০ যানবাহন থেকে অবৈধ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা দেন পরিবহন মালিক প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভুঁইয়া।

তিনি বলেন, ‘গাজীপুর জেলাকে শব্দদূষণমুক্ত ও শান্তিময় রাখতে চাই। হর্ন একেবারে বন্ধ করা সম্ভব নয়, তবে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। বিপদ এড়ানোর প্রয়োজন ছাড়া হর্ন ব্যবহার করা উচিত নয়।’

সভায় আরও বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার এসএম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ফরিদ হোসেন এবং পথের সাথী পরিবহনের চেয়ারম্যান জুনায়েদ হোসেন লিয়ন।

সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শিববাড়ি এলাকায় বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী ও জনসচেতনতামূলক স্টিকার লাগানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category