• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

কালীগঞ্জে নতুন ঘর হস্তান্তর, কর্মসংস্থানে ছাগল উপহার

স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মানবতার কল্যাণে জামায়াতের প্রয়াস অব্যাহত থাকবে: খায়রুল হাসান

গাজিপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান বলছেন
সরকারের দায়িত্ব হলো জনগণের অন্ন,বস্ত্র, বাসস্থান,শিক্ষা,চিকিৎসা তথা মৌলিক চাহিদা পূরণ করা।দুর্ভাগ্য আমাদের দেশে বার বার সরকারের পরিবর্তন হলে ও জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।দুর্ণীতিবাজ শাসক গোষ্ঠী লুটপাট করে কেবল নিজেরা সম্পদের পাহাড় গড়ছে। শাসক শ্রেণী দেশে বিদেশে বড় বড় বিলাসবহুল প্রাসাদ গড়ে তুললে ও এখনো অসংখ্য বনী আদমের মাথা গোজার একটু ঠাঁইটুকু পাচ্ছেনা। আলহামদুলিল্লাহ শুক্রবার সকালে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সহযোগিতায় কালিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বালিগাও এর বাসিন্দা মো: হানিফার থাকার উপযোগী ঘরটি নির্মাণ করে হস্তান্তর এবং কর্মসংস্থানের লক্ষে একটি ছাগল উপহার প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো: খায়রুল হাসান।ঘরটি বসবাসের জন্য নিতান্তই অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টি হলে ঘরে পানি পরতো এবং ফ্লোর পানিতে তলিয়ে যেত।
এই সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, মো: রফিকুল ইসলাম প্রমুখসহ এলাকার স্থানীয় জনগন।তিনি আরো বলেন
এই দায়িত্ব ছিল মূলত: সরকারের। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্ণীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিবে ইনশাআল্লাহ।এবং মানবতার কল্যাণে জামায়াতের এই প্রয়াস অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category