
আজ ২৯শে মে রবিবার বিকাল ৪ টার সময় সীতাকুণ্ড উপজেলা আওতাধীন ৮নং সোনাইছড়ি ইউনিয়ন এর জোড়ামতল ১ নং ওয়ার্ড সাগর পাড় উপকুলে এক অজ্ঞাত নামা অর্ধ গলিত এক মহিলার লাশ উদ্ধার করা হয়। দুপুরে জোড়ামতল ছড়ারকুল সাগর উপকুল এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় লাশটি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে কুমিরা নৌ-পুলিশ ও সীতাকুণ্ড গাউসিয়া কমিটির লোকজনে লাশটি উদ্ধার করে। কুমিরা নৌ পুলিশের অফিসার ইনচার্জ বলেন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের কোন পরিচয় মেলেনি।
ইমাম হোসেন ইমন সীতাকুণ্ড প্রতিনিধি 
























