ঢাজা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে আরও ২ সাক্ষীর জবানবন্দি মা-ছেলে অপহরণ মামলায় ।

ম্যাপ

 চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় আরও দুই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছেন আদালত ।

আজ শনিবার দিনাজপুরের কোর্ট ইন্সপেক্টর মো. মনিরুজ্জামানে একুশে সংবাদকে   বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেলে দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমীনের আদালতে দুই সাক্ষীকে আনা হয়। এরা হচ্ছেন- মামলার বাদী জাহাঙ্গীর আলমের স্ত্রী শারমিন আক্তার ও আইনুল হক। আদালতের বিচারক ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে, গত বুধবার বিকেলে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে মামলার বাদী জাহাঙ্গীর আলম, তার মা জহুরা খাতুন, সাক্ষী কামরুল হক ও আফতাবুর রহমানের জবানবন্দি রেকর্ড করা হয়। একই দিন একই আদালতে মামলার প্রধান আসামি ফুশিউল আলম পলাশ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রংপুর সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান একুশে সংবাদকে , সিআইডি’র ৩ সদস্যের গ্রেপ্তারের ঘটনায় একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট সিআইডি হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে। এছাড়া, দিনাজপুর সিআইডি’র পক্ষ থেকে আরও একটি তদন্ত অব্যাহত আছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

আদালতে আরও ২ সাক্ষীর জবানবন্দি মা-ছেলে অপহরণ মামলায় ।

সপ্রকাশিত হয়েছে: ১১:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১