ঢাজা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কা গান্ধী আটক

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ৫৯৪ শেয়ার

ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে ৪ কৃষকের হত্যার প্রতিবাদে সেখানে যাচ্ছিলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যান্য নেতা। তবে খিরিতে যাওয়ার আগেই কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে ভারতের পুলিশ।

কংগ্রেসের দাবি, হরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। পুলিশ তার গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন তিনি। দফায় দফায় লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয় তাকে। আটকে দেওয়া হয় কনভয়। অন্যদিকে, পুলিশের দাবি লক্ষ্ণৌ থেকে আটক করা হয়েছে তাকে।
প্রায় পাঁচ ঘণ্টা পুলিশের সঙ্গে তর্কবিতর্কের পর আজ সোমবার ভোরে প্রিয়াঙ্কাকে হরগাঁও থানা এলাকায় আটক করে পুলিশ। এরপর তাকে সীতাপুর জেলার একটি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। ইউপি কংগ্রেস টুইট করে এই ঘটনার কথা জানিয়েছে।

লখিমপুর খিরি যাওয়ার পথে প্রিয়াঙ্কা ঘটনার কথা বর্ণনা করে বলেন, ভারতে কৃষকদের যেভাবে পদদলিত করা হচ্ছে, তাতে আমার কোনও নিন্দার ভাষা নেই। কয়েক মাস ধরে, কৃষকরা তাদের আওয়াজ তোলার চেষ্টা করছে, কিন্তু সরকার শুনতে প্রস্তুত নয়। আজকের ঘটনা দেখাল যে এই সরকার কৃষকদের পিষে ফেলার রাজনীতি করছে। তবে এই দেশ কৃষকদের দেশ।

তাকে গৃহবন্দী রাখার ইউপি পুলিশের আদেশের প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে কোনও অপরাধ করছি না। শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে চাই এবং তাদের দুঃখ ভাগ করতে চাই। আমি কি ভুল করছি? যদি কিছু ভুল করে থাকি, তাহলে আপনার (ইউপি পুলিশ) গ্রেফতারি পরোয়ানা থাকা উচিত। ইউপি পুলিশ আমাকে আটকে দিয়েছে, কিন্তু কোন কারণে?

জনপ্রিয় সংবাদ

পর্যায়ে বিনামূল্যে LSD টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন

প্রিয়াঙ্কা গান্ধী আটক

সপ্রকাশিত হয়েছে: ০৪:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১