
ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের ব্যক্তিগত তহবিল থেকে ১টি পৌরসভা, ৫টি ইউনিয়ন ও ৫৪ টি ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, সাধারন সম্পাদক সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার এবং নগদ অর্থ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি, নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক, মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন। উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব। এতে আরও উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র, এম মোস্তফা এবং ৫টি ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দ।
আশরাফুল ,ফেনী জেলা প্রতিনিধি 
























