
গত ৪ই জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কাহালুর বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন নবাগত কাহালু উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজের আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা খয়বর আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা খন্দকার মফিজ উদ্দিন সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ। মতবিনিময় কালে ইউএনও পাপিয়া সুলতানা উপজেলার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধিঃ 




















