
আজ সোমবার (৪ জুলাই) পদ্মা সেতু হয়ে সড়কপথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার (৩ জুলাই) গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সফরের বিষয়টি নিশ্চিত করেন। পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৮টায় গণভবন হতে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন। সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর। এরপর বেলা ১১টা কিছু সময় পর পরিবারের সদস্যদের নিয়ে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র সূরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। পরে ১১ টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রী। এর পর দুপুর ২টায় মধ্যাহ্নভোজ শেষ করে টুঙ্গিপাড়া নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সহ পারিবারিক বিভিন্ন কাজ শেষে বিকাল পাঁচটায় হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বিকাল ৫টা ৩০ মিনিটের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে পৌঁছানোর কথা রয়েছে তার। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গত ২৫ জুন দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনের পর আজ সোমবার ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় আসছেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ চত্বরে শোভাবর্ধন ও মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়কের দুইপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন সহ দৃষ্টিনন্দন করা হয়েছে । জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য বাহিনীর সদস্যরাও সক্রিয় রয়েছেন।
তানভীর হাসান সৈকত, গোপালগঞ্জঃ 

























