
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সর্বত্র বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। এক সপ্তাহ ধরে চলা লোডশেডিংয়ের যা-তা তলে অতিষ্ঠ গ্রাহকরা। একাদিক সূত্রে বরাতে জানাযায়,দীর্ঘদিন সেনবাগে বিদ্যুতের লোডশেডিং ছিলনা বললেই চলে।কিন্তু গত কিছু দিন ধরে সেনবাগ পৌরসভা ও উপজেলার সর্বত্র লোডশেডিং শুরু হয়েছে। দিনরাত সমান তালে বিদ্যুৎতের লোডশেডিংয়ের কারণে এলাকায় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ-ই ব্যাপারে বেশ কিছু লোকের সাথে আলাপ করে জানাযায়, শতভাগ বিদ্যুৎত্যায়নের দেশে দিনেরাতে সমানতালে লোডশেডিং সত্যিই খুব বেমানান।এ-ই বিষয়ে সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির যোনাল অফিসের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ লোডশেডিংয়ের কথা স্বীকার করে বলেন সেনবাগ উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌরসভার বর্তমানে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ২০ মেগাওয়াট আর অপ-পিকে ১৭ মেগাওয়াট। সে-ই হিসাবে জাতীয় গ্রিড থেক৷ বিদ্যুত সরবরাহ করা হচ্ছে পিক আওয়ারে ৪থেকে ৪.৫০, অপ-পিকে ৩থেকে ৩.৫০ মেগাওয়াট। যার পলে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।
মোঃসামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াকালী) প্রতিনিধি 



















