
সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনির হাটগামী লোকাল (১৯ আপ) ট্রেনটি দায়িত্ব অবহেলায় বড় ধরণের দূঘটনার হতে রক্ষা পেল। এসময় ট্রেনের ধাক্কায় একটি সিএজি,একটি মোটর সাইকেল ও অটোভ্যান ক্ষতিগ্রস্থ হয়। সিএনজি আটক অতঃপর আইনানুগ ব্যবস্থা না নিয়েই রহস্যজনক কারণে ছাড়। জানাগেছে,গত মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে উক্ত ট্রেনটি কাহালু রেলওয়ে স্টেশনে প্রবেশের মূহুত্বে প্লাটফমের ১ গজ পশ্চিমে (অরক্ষিত)রেলঘুমটিতে এ দুঘটনা ঘটে। অজ্ঞাত ঐ চালক সিএনজিটি উক্ত ঘুমটির ২ নং রেল লাইন ঘেষে রেখে,কাহালু ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা মাঠে কুরবানীর পশুর হাটে যান এসময় ২ ট্রেন প্রবেশ করলে এই দূঘটনা ঘটে। দুর্ঘটনায় হতা-হতের ঘটনা না ঘটলেও একটি সিএনজি,একটি মোটর সাইকেল ও একটি অটোভ্যান ক্ষতিগ্রস্থ হয়। এদিকে এব্যাপারে আইগত ব্যবস্থা নেওয়ার কথা বলে ক্ষতিগ্রস্থ সিএনজি আটক করে স্টেশনে রাখার কিছুক্ষণ পর মোটা অংকের টাকার বিনিময়ে রেলওয়ের কর্মচারী রফিকুল ইসলাম ছেড়েদেন। বিষয়টি নিয়ে স্টেশন মাষ্টার সুরভী আকতারের সাথে কথা বলা হলে তিনি জানান একটি সিএনজি আটক রাখার কথা আমি শুনেছি, আমার সন্তান অসুস্থ্য আমি বাহিরে আছি। এব্যাপারে ঐ কর্মচারী রফিকুল সাথে মোবাইলে কথা বলা হলে তিনি জানান উর্দ্ধতন কর্তৃপক্ষের নিদের্শে আমি সিএনজি ছেড়ে দিয়েছি। তবে তিনি রহস্যজনক কারণে সিএনজি চলকের নাম ঠিকানা গোপন রাখেন।
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ 

























