ঢাজা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার ১নং স্বাক্ষীকে হামলার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার ৫নং আসামী জামিনে মুক্ত হয়ে মামলার স্বাক্ষী মিজানুর রহমানকে হামলা করার অভিযোগ উঠেছে। শুক্রবার কাশিপুর প্রাইমারী স্কুল পাড়া জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে ফেরার পথে এই হামলার ঘটনাটি ঘটে।এঘটনায় আরিফ হত্যা মামলার স্বাক্ষী মিজানুর রহমান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার আসামীরা হলেন, পৌরসভার কাশিপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মশিয়ার,মাসুদুর রহমান মনা,মকলেছ, মফিজ ও মাসুদুর রহমান মনার ছেলে মিঠু।
লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন,আরিফ হত্যার পর আমি প্রত্যাক্ষ স্বাক্ষী হওয়ায় আসামীরা বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছে এবং স্বাক্ষী দেওয়া থেকে বিরত থাকার জন্য ও হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শণ ও ক্ষয় ক্ষতির হুমকি প্রদান করতে থাকেন। এমতাবস্থায় শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে উল্লেখিত আসামীরা হুমকি স্বরুপ বিভিন্ন ভাবে গালি-গালাজ করতে থাকে। এসময় আমি তাদেরকে নিশেধ করলে বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ী কিল,ঘুশি মারিয়া নীলা ফোলা জখম করে।
ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার ১নং স্বাক্ষীকে হামলার অভিযোগ

সপ্রকাশিত হয়েছে: ০৩:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩