
রাজশাহীগামী ট্রেন ধূমকেতু এক্সপ্রেস দিয়ে ঈদ উপলক্ষে রাজধানী থেকে মানুষের গ্রামে যাওয়া শুরু হয়েছে। সোমবার কমলাপুর রেল স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যায়। তবে ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ৬টা।ঈদযাত্রার প্রথম ট্রেন ২০ মিনিট দেরিত ছাড়লেও অন্য ট্রেনগুলো মোটামুটি সঠিক সময় ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।অন্যদিকে রোববার রাতে কুমিল্লার নাঙ্গলকোটে সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার কারণে মহানগর প্রভাতী ট্রেনটি এখনও ঢাকায় পৌঁছতে পারেনি। ৮ সোনার বাংলা ট্রেনের ঈদ যাত্রা বাতিল রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস দিয়ে এবারের ঈদযাত্রা শুরু হয়েছে। তবে প্রথম দিনেই দুর্ঘটনার শিকার চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। নতুন রেক প্রস্তুত করে বাতিল হওয়া ট্রেনটি ১৯শে এপ্রিল সকাল ৮টায় ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। সোনার বাংলা এক্সপ্রেসের যারা টিকিট কেটেছেন বিকল্প উপায়ে তাদের ঈদযাত্রা নিশ্চিত করা হবে। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক বিভাগীয় কর্মকর্তারা শাহ আলম শিশির। তিনি বলেন, সোমবার সকাল ৭টায় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস বাতিল করায় ৭টা ৪৫ মিনিটে যে মহানগর প্রভাতী এক্সপ্রেস রয়েছে তার সঙ্গে দুটি কোচ সংযোজন করা হয়েছে। এছাড়াও অনলাইনে যারা ট্রেনের টিকিট কেটেছেন তারা যদি রিফান্ড চান তবে তাদেরকে সেটাও দেয়া হচ্ছে। যদি যাত্রী বেশি হয় তবে আগামী ১৯ এপ্রিল আমাদের পরিকল্পনা আছে একটা স্পেশাল ট্রেন দিতে পারি।
এদিকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এ ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। যদিও সকাল ৬টায় ছাড়ার কথা ছিল। উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা ট্রেনটি। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনারবাংলা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়। দুর্ঘটনার তিন ঘণ্টা পর ডাবল লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ফের চালু করা হয়।
অনলাইন ডেস্ক 



















