
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শাখার তিন শীর্ষ নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা যাওয়ার পথে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ রেজাউর রহমান (৭২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শেরপুর জেলা বিএনপি’র সহসভাপতি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র আহ্বায়ক এবং সাবেক শিক্ষক মো. আব্দুছ সালাম (৭৩) শেরপুর জেলা সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এবং একই দিনে ইউনিয়নের যুগ্ন আহবায়ক শাহ জামাল ইন্তেকাল করেন এই তিন প্রতিবাদী রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক আলহাজ হযরত আলীসহ দলীয় নেতৃবৃন্দ হাসপাতাল এবং তাদের বাড়িতে মরদেহ দেখতে যান। জানাজায় অংশ নেন তারা। এদিকে এ তিন বর্ষীয়ান রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। শেরপুর জেলা বিএনপি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপিকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তারা নিরলসভাবে কাজ করে গেছেন। তাদের মৃত্যুতে ঝিনাইগাতী উপজেলা সকল স্তরের মানুষ আল্লাহর দরবারে মোনাজাত জ্ঞাপন করেন
লিটন রানা :ঝিনাইগাতী প্রতিনিধি 























