ঢাজা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা মোবাইল ফোনে চাওয়ার জন্য সেই  যুবক গ্রেফতার 

  • শফিকুর রহমান
  • সপ্রকাশিত হয়েছে: ০১:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১১৩ শেয়ার
 কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং ২৪ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এরপর শনিবার সকালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গ্রেফতার ওই যুবকের নাম মো. আসাদুর রহমান আসাদ (২৪)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা স্কুলপাড়ার ইখতার হোসেনের ছেলে।
কুষ্টিয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, কারাগারে যুবক।

তিনি পেশায় রাজমিস্ত্রি।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে আশরাফুল আলমের মুঠোফোনে ০১৯৫৯-৭৬৫৩৭৫ নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি কল দেয়। ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ লাখ টাকা না দিলে আশরাফুলের জন্য ছয়টি বুলেট বরাদ্দ রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন আশরাফুল।
অভিযোগের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তির সাহায্যে সিমটির মালিক অভিযুক্ত আসাদকে গত শুক্রবার রাতে আটক করে পুলিশ।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন,  তথ্য ও প্রযুক্তির সাহায্যে সিমের মালিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঘটনার আংশিক সত্যতা পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা মোবাইল ফোনে চাওয়ার জন্য সেই  যুবক গ্রেফতার 

সপ্রকাশিত হয়েছে: ০১:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫