ঢাজা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকা মুক্ত দিবস পালিত

ময়মনসিংহের ভালুকায়  ৮ ডিসেম্বর  সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভালুকা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে আফসার বাহিনীর আকস্মিক ও সফল আক্রমণে পাক হানাদার বাহিনী ও রাজাকাররা ভালুকা ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয়। দীর্ঘ প্রতিরোধ ও সংগ্রামের পর এদিন ভালুকার মুক্তিকামী মানুষ শত্রুমুক্ত ভূমিতে স্বাধীনতার স্বাদ পায়। ঐতিহাসিক এই দিনটি প্রতি বছরের মতো এবারও গভীর শ্রদ্ধা ও গৌরবে পালন করা হয়েছে।

দিনটির কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের যৌথ আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়।

সেখানে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, পৌর প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

পরে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালে ভালুকা মুক্ত হওয়ার দিনটির ইতিহাস, গুরুত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ধানের শীষের মনোনীত প্রার্থী ফকর উদ্দিন আহম্মেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন প্রমুখ।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার

ভালুকা মুক্ত দিবস পালিত

সপ্রকাশিত হয়েছে: ১২:৩৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫