ঢাজা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন জমা দিতে না পেরে ইউএনওর কক্ষে কান্নায় ভেঙে পড়লেন এবি পার্টির প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে কান্নায় ভেঙে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরীনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মনোনয়ন দাখিলের শেষ দিন বিকেল ৫টা ৮ মিনিটে আব্দুল্লাহ বাদশা নালিতাবাড়ী ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। নির্ধারিত সময় অতিক্রম করায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এ সময় দেরির কারণ ব্যাখ্যা করে তিনি মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। একপর্যায়ে ইউএনওর কক্ষেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে আব্দুল্লাহ বাদশা বলেন,
‘আমি ৫টার মধ্যেই ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম। রাস্তায় গাড়ির কিছু সমস্যা হয়েছিল। বিষয়টি জানিয়ে বারবার ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীন বলেন,
‘প্রার্থীর কষ্ট আমি বুঝতে পারছি। তবে জাতীয় সংসদ নির্বাচনে আইন অনুযায়ী আমার কিছু বাধ্যবাধকতা রয়েছে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিকেল ৫টার পর মনোনয়নপত্র গ্রহণের কোনো বিধান নেই।’

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার

মনোনয়ন জমা দিতে না পেরে ইউএনওর কক্ষে কান্নায় ভেঙে পড়লেন এবি পার্টির প্রার্থী

সপ্রকাশিত হয়েছে: ০১:০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫