
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ আজ ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
আজ এখানে প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, পরিদর্শনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হাইকমিশনে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে শোকবার্তা লেখেন এবং দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বদানকারী এই প্রবীণ রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শোকবার্তায় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।
অনলাইন ডেস্ক 





















