ঢাজা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সন্ত্রাস ও জালভোট রোধে ইসির পরিপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসমূলক কার্যকলাপ ও জালভোট প্রদান রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, মিথ্যা পরিচয়ে ভোটদান, অপহরণ, বল প্রয়োগ, সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র বা শক্তি প্রদর্শন কিংবা প্রয়োগ, ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ক্যানভাস, উচ্ছৃঙ্খল আচরণ, অবৈধ হস্তক্ষেপ এবং ভোটগ্রহণের গোপনীয়তায় হস্তক্ষেপসহ সব ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে

ইসি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রার্থিতা প্রত্যাহারের পর যথাশীঘ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বৈঠক আহ্বান করতে হবে। এসব বৈঠকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্টদের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী করণীয় দায়িত্ব-কর্তব্য সম্পর্কে অবহিত করতে হবে।

এ ছাড়া নির্বাচনি আইন ও বিধিমালা অনুসরণ, নির্বাচনি ব্যয়ের সম্ভাব্য অর্থের উৎস এবং নির্ধারিত সময়ে ব্যয়ের বিবরণী দাখিল নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, নির্বাচন চলাকালে সন্ত্রাসমূলক কার্যকলাপ, ভীতি প্রদর্শন, বল প্রয়োগ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের ব্যবহার রোধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে

কোনো ব্যক্তি বা মহল যাতে এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাতে বলা হয়েছে।

একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ থেকে ৮৭ অনুচ্ছেদে বর্ণিত অপরাধ ও শাস্তির বিধান সম্পর্কে প্রার্থীদের বিস্তারিতভাবে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সন্ত্রাস ও জালভোট রোধে ইসির পরিপত্র

সপ্রকাশিত হয়েছে: ০১:২৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬