ঢাজা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে ফটিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

বর্ণাঢ্য কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও দেশাত্মবোধক আয়োজনে মুখরিত ছিল দিনব্যাপী কর্মসূচি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা-তে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

পতাকা উত্তোলনের পর পুলিশ, আনসার-ভিডিপি এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন ইউএনও।

এরপর বিদ্যালয় মাঠজুড়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে। দেশাত্মবোধক গানের তালে তালে শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পর্যায়ে বিনামূল্যে LSD টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে ফটিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

সপ্রকাশিত হয়েছে: ০১:৫০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬