ঢাজা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার প্রাক্তন শিক্ষক আলহাজ¦ মোস্তফার ইন্তেকাল

কুমিল্লার চৌদ্দগ্রামে মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার প্রাক্তন শিক্ষক, হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাগুরু, উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পূর্বপাড়া মোল্লা বাড়ী নিবাসী আলহাজ¦ মোহাম্মদ মোস্তফা বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত দশটায় কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে মো. রেজাউল করিম মোল্লা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ চৌদ্দগ্রামের বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত সর্বোচ্চ কামনা করেন।

এদিকে মরহুম আলহাজ¦ মাস্টার মোস্তফার নামাযে জানাযা বুধবার দুপুরে করপাটি পূর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ মরহুমের আত্মীয়-স্বজন, আলেম-ওলামা, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পর্যায়ে বিনামূল্যে LSD টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন

চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার প্রাক্তন শিক্ষক আলহাজ¦ মোস্তফার ইন্তেকাল

সপ্রকাশিত হয়েছে: ০২:০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬