• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

পশ্চিমবঙ্গসহ চার রাজ্যের ভোটের ফল আজ, নজর হাইভোল্টেজ বাংলায়

একুশে সংবাদ ডেস্ক / ১০৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল আজ সোমবার ঘোষণা করা হবে। একই দিনে ভারতের আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির নির্বাচনের ফলও প্রকাশ করা হবে। তবে সব নজর এখন পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ নির্বাচনের দিকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে পারবে, নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতায় এসে ইতিহাস গড়বে—এ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চলছে চুলচেরা বিশ্লেষণ।

এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। বুথফেরত জরিপগুলোতে এসেছে ভিন্নধর্মী তথ্য। কিছু জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হলেও, অন্যগুলোতে তৃণমূলের সামান্য লিডের ইঙ্গিত মিলেছে। আবার কয়েকটি জরিপে বিজেপির বড় উত্থান এবং সরকার গঠনের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনাও দেখানো হয়েছে।

এই নির্বাচনকে ১৯৭১ সালের পর অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৯০ শতাংশের বেশি রেকর্ড ভোটদান প্রমাণ করে নাগরিকদের উচ্চমাত্রার অংশগ্রহণ ও সচেতনতা। নাগরিকত্ব, নিরাপত্তা ও উন্নয়ন—এই তিনটি বিষয় এবারের নির্বাচনের প্রধান ইস্যু হিসেবে প্রভাব ফেলেছে।

প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়, যেখানে ভোটের হার ছিল ৯২.৮৮ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দুটি কেন্দ্রে ১৫টি বুথে পুনঃভোটের নির্দেশ দিয়েছে। এর মধ্যে মাগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে চারটি বুথ রয়েছে। পুনঃভোট চলাকালে উত্তর চব্বিশ পরগনায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে দুই দফাতেই সর্বোচ্চ ভোটদানের রেকর্ড হয়েছে।

আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে ডাকযোগে প্রাপ্ত ব্যালট গণনা করা হবে, এরপর ইভিএমের ভোট গণনা শুরু হবে।

তবে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা আসনের ফল আজ প্রকাশ করা হবে না। সেখানে অনিয়মের অভিযোগে ভোট বাতিল করে পুনঃনির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ফলে আজ ২৯৪টির মধ্যে ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে। ফলতা আসনে পুনঃভোট অনুষ্ঠিত হবে ২১ মে এবং গণনা হবে ২৪ মে।

অভিযোগে বলা হয়েছে, ওই আসনে ইভিএমে কারচুপি, ভোটারদের বাধা প্রদান, মারধর এবং বুথের সিসিটিভি বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয়রা।

ফলতা আসনের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। নির্বাচনের আগে ওই এলাকায় দায়িত্বে থাকা উত্তর প্রদেশের আইপিএস কর্মকর্তা অজয়পাল শর্মাকে ঘিরেও বিতর্ক তৈরি হয়। ‘সিংহম’ নামে পরিচিত এই কর্মকর্তাকে উদ্দেশ করে জাহাঙ্গীর খান বলেছিলেন, “আপনি সিংহম হলে আমি পুষ্পা, এই এলাকা আমার।”

এদিকে ফলতা আসনে পুনঃনির্বাচনের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডায়মন্ড হারবারের সংসদ সদস্য ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দম থাকলে ফলতায় গোটা ভারতকে নিয়ে আসুন। ডায়মন্ড হারবারকে কালিমালিপ্ত করতে ১০ জন্মও যথেষ্ট নয়। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি—ক্ষমতা থাকলে সর্বশক্তি দিয়ে এখানে আসুন।”

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category