• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline
মায়ের লিভারে প্রাণ পেল পুত্র : মায়ের দান জাতীয় নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় বাংলাদেশের : শান্তর দুর্দান্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর তারেক রহমান থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা, নতুন করে সম্পর্কের গুঞ্জন : আলোচিত জুটি  বাদ পড়লেন ভূমি : ‘দ্য রয়্যালস’র পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন আশরাফুল : চতুর্থ দিন শেষে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা : বিশ্বকাপ ফুটবল দুই ম্যাচ পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ তিন দিনের যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা : ইউক্রেন

বছরের শেষে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে। তবে সব ধাপের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে সর্বোচ্চ এক বছর সময় লাগতে পারে।

মঙ্গলবার (৫ মে) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা বলেন, “সরকার স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হতে এ বছরের শেষ নাগাদ সময় লাগতে পারে। তবে ইউনিয়ন পরিষদসহ সব ধাপের নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে সর্বোচ্চ এক বছর সময় প্রয়োজন হবে।”

উপজেলা পরিষদের ক্ষমতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার উপজেলা পরিষদের ক্ষমতা খর্ব করার কোনো সিদ্ধান্ত নেয়নি। “আইনগতভাবে সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে থাকেন। সেই ধারাবাহিকতায় উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য অফিস রাখা হয়েছে, এটিকে পরিষদকে খাটো করা হয়েছে বলে মনে করার কোনো কারণ নেই,” বলেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি জানান, ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রম চলমান রয়েছে, যা বাস্তবায়িত হলে নগর পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি দেশের ৫টি বিমানবন্দর ও ৪টি রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে টিসিবির জন্য ১ কোটি ৩০ লাখ লিটার পাম অয়েল এবং ২ হাজার মেট্রিক টন ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৮৪৪ জন এবং ১৪ হাজার ৩৬৯ জন যোদ্ধার তথ্য এমআইএসভুক্ত করা হয়েছে। শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য ১৫২ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো হয়েছে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা