• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Headline
আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে প্রশ্ন: অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি সৈয়দ এহসানুল হুদা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হচ্ছেন দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর : পবিত্র ঈদে মিলাদুন্নবী  আজ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময়

আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে প্রশ্ন: অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আলহাজ্ব জহরুল ইসলাম সাহেবের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের মতো একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা শুনে অনেকেই বিস্মিত।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—প্রতিষ্ঠানটির মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে কী ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে এবং সেগুলোর সত্যতা যাচাইয়ে কোনো নিরপেক্ষ তদন্ত হচ্ছে কি না?

অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা জরুরি। অভিযোগ সত্য প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেমন প্রয়োজন, তেমনি অভিযোগের ভিত্তি না থাকলে সেটিও স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা উচিত।

বিশেষ করে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি গঠন ও সভাপতি পরিবর্তনের প্রকৃত কারণ নিয়েও জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম রক্ষার স্বার্থেই গুজব বা অনুমানের পরিবর্তে প্রয়োজন তথ্যভিত্তিক তদন্ত, স্বচ্ছতা ও জবাবদিহি

আলহাজ্ব জহরুল ইসলাম সাহেবের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি সত্যিই কোনো অনিয়মের অভিযোগ থেকে থাকে, তাহলে তার নিরপেক্ষ তদন্ত হোক। আর অভিযোগ হলে সেটিও যথাযথ তথ্য-প্রমাণসহ পরিষ্কার করা হোক—এটাই সংশ্লিষ্টদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category